নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘দেশে ছোট-বড় ১ হাজার ৪১৫টি নদ-নদী রয়েছে। এসব নদ-নদী এক একটি জীবন্ত সত্তা।’

‎‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নোঙর ট্রাস্ট’ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনর্খনন করা হবে। খননের সঙ্গে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।’

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। নদীতে নাব্য ফিরে আসবে।’

তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।

নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ