এক দফা দাবিতে ফরিদপুরে বিএনপির পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর বিএনপির আয়োজনে শুরু হয়েছে পদযাত্রা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রা শহরতলীর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করবে।
পদযাত্রায় অংশ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা, সাবেক সভাপতি শাহজাদা মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর নগর বিএপির আহ্বায়ক এ এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক সামছুল আরেফিন সাগর প্রমুখ।
পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ