গোলাপগঞ্জে স্বামীর হাতেস্ত্রী খুনের অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৯, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে স্বামীর হাতেস্ত্রী খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: পারিবারিক বিরোধের জেরে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে ফাহমিদা আক্তার মোহনা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে স্বামী জাহিদুল ইসলাম মোহনাকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দম্পতির একটি সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ