যুক্তরাষ্ট্র থেকে নায়িকা মাহি কেন কলকাতায়?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
গত ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশ ছেড়ে প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তখন তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর হঠাৎ করেই কলকাতায় চলে এলেন মাহি। সেখানে স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মা-ছেলের একাধিক ছবি শেয়ার করেছেন মাহি। তবে মাহি কলকাতা থেকে আবারও যুক্তরাষ্ট্রে চলে যাবেন, নাকি বাংলাদেশে ফিরবেন? এ বিষয়ে কিছু স্পষ্ট করেননি এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
জনতার আওয়াজ/আ আ