ভুল করলে দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ভুল করলে দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “দেশের মানুষ আগের মতো সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। ভুল করলে তারা কাউকে ক্ষমাও করে না।”
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের যে সন্তানরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে আমরা যেন কখনই ম্লান হতে না দেই। আমাদের কারণে কখনও যেন তা ক্ষতিগ্রস্ত না হয়।”
আওয়ামী আমলে পিরোজপুর জেলায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়েছে জানিয়ে তিনি বলেন, “সেটা এলজিইডি বিভাগ থেকেই হয়েছে। তাই এসব বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে।”
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, “দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। আপনাদের প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। তারা প্রত্যাশা করে, আপনারা যে প্ল্যানিংগুলো করবেন, কাজগুলো করবেন তা যেন সঠিক হয়।”
জনতার আওয়াজ/আ আ