দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই নগরী দেশের অর্থনীতির লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। এবারের বাজেটেও চট্টগ্রামকে অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনার প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত এপ্রিলে জাতীয় সংসদে সরকারি দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

তিনি তখন আরও বলেন, এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ অর্থনীতি এবং স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ