তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তেহরানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে।

তাদের দেওয়া তথ্যে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে আমির খান মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদ্যমান সুযোগগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও আফগানিস্তানের সম্পর্ককে দীর্ঘস্থায়ী বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার করতে সহায়ক হবে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার প্রায় পাঁচ বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হলো।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে তেহরানে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার তিনি বাংলাদেশের পক্ষে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করেন স্পিকার। একই সঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ