উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতিবেদক
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সবচেয়ে বড় ঈদুল আজহা ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে সারা বাংলাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। ১৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে কুরবানির চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, নতুন ক্রেতাদের ঈদকে আরও আনন্দময় করে তুলতে চায় ব্র্যান্ডটি।
এই ঈদ-উল-আযহা অফারের আওতায় ক্রেতারা আকর্ষণীয় লাকি ড্রতে অংশ নিতে পারবেন। যেখানে ২ লাখ টাকা মূল্যের ঈদ কোরবানির গরু, ৮০ হাজার টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স, বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার ও ৫,০০০ টাকা ক্যাশব্যাকের মতো দারুণ সব পুরস্কার থাকছে।
লাকি ড্রয়ের পুরস্কারের পাশাপাশি, প্রত্যেক ক্রেতার জন্য থাকছে বিশেষ ‘শিওর-শট’ গিফট। এর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪ সিরিজ ও ১৫ সিরিজে ২,০০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও, প্রতিটি স্মার্টফোন কেনার সঙ্গে ক্রেতারা পাচ্ছেন গ্রামীণফোনের ফ্রি ৫ জিবি ইন্টারনেট সুবিধা।
ক্যাম্পেইন চলার সময় নতুন রিয়েলমি স্মার্টফোন কিনলেই ক্রেতারা একটি লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং উল্লেখিত পুরস্কার জিতে নেওয়ার সুযোগ উপভোগ করতে পারবেন।
ঈদুল আজহায় স্মার্টফোন কেনাকে আরও সহজ করতে রিয়েলমি নিয়ে এসেছে বিশেষ টপপে সুবিধা। এই সুবিধার আওতায় ক্রেতারা মাত্র ২০% ডাউন পেমেন্টে, কোনো ক্রেডিট কার্ড ছাড়াই এবং সর্বোচ্চ ৯ মাসের কিস্তি সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।
এই ঈদুল আজহা ক্যাম্পেইনের মাধ্যমে রিয়েলমি দেশজুড়ে ক্রেতাদের জন্য প্রযুক্তি, দাম ও উৎসবের আনন্দকে একসাথে নিয়ে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ